তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:১৫ পিএম

অনলাইন সংস্করণ

আইন-শৃঙ্খলা উন্নত হলেও প্রত্যাশা পূরণে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে অগ্রগতি হলেও প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন’ প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে কিনা—এটি জনগণই মূল্যায়ন করবে। তবে জনপ্রত্যাশা পূরণে কিছুটা সময় লাগবে।’ তিনি উল্লেখ করেন, পরিস্থিতি উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদনটি অনুমাননির্ভর। সুতরাং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।’ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ যাচাইয়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

জ্বালানি খাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস মজুদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা নিজস্ব উৎস থেকেই পূরণ করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

মন্তব্য করুন