প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় মাহদী আমিন বলেন, দীর্ঘ ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসন’-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুনভাবে গড়ে তুলতে সরকার কাজ করছে। একই সঙ্গে অর্থনীতিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভায় সরকারের গত ছয় মাসের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন