তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২৪ পিএম

অনলাইন সংস্করণ

আল-কায়েদা তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক সতর্কতাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংশ্লিষ্ট প্রতিবেদনটি অনুমাননির্ভর হওয়ায় এর ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদন তিনি এখনও সরাসরি দেখেননি। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে উত্থাপিত বিষয়গুলো অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে তা যাচাই-বাছাই করা জরুরি। বিশেষ করে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো অনেক সময় বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরে, তবে সেগুলো যাচাই না করে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

এদিকে সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন