তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং বৃহৎ প্রবাসী শ্রমবাজার। প্রধানমন্ত্রীর সম্ভাব্য এ সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন