তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:২৭ পিএম

অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৩১

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ শিশু।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৮১৬ শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। এ হিসাবে উল্লিখিত সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯১৫।

গত ২৪ ঘণ্টায় ৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮১ শিশু। একই সময়ে নতুন করে ৯২৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৭৪ শিশু।

এছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন