প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের তিন দেশ কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে । হামলার ফলে এসব স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, এই হামলা ইরানে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আঘাতের জবাব। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় দেশের ভেতরের মানুষের সঙ্গে যোগাযোগ করা এখন কঠিন হয়ে পড়েছে। শহরগুলোর বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে জানা যাচ্ছে না। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাঘাটের অবস্থা বেশ শান্ত। তেহরান ও ইসফাহানের মতো বড় শহরগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
তেহরানের এক স্থানীয় বাসিন্দা জানান, টানা পাঁচ দিন পর তিনি বাড়ি থেকে বের হয়ে ‘নাফত স্ট্রিট’-এর দিকে গিয়েছিলেন। এই সড়কের দুই পাশে সারি সারি গাছ রয়েছে। ওই রাস্তার ঘিরে থাকা আবাসিক এলাকায় রয়েছে এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রশাসনিক ভবন, যেখানে সোমবার রাতে হামলা চালানো হয়েছিল।
মন্তব্য করুন