তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৮ ঘন্টা আগে, ০৮:১৮ পিএম

অনলাইন সংস্করণ

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিলে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে দুইটি সীমিত ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার (৫ মার্চ) জানান, “প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দুটি ইফতার মাহফিল যথাক্রমে ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম-আলেম-উলামা-মাশায়েখদের সম্মানে আয়োজন করছেন। এই দুটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।”

তিনি আরও জানান, ৮ মার্চ রাজনীতিবিদদের এবং ১০ মার্চ সাংবাদিকদের জন্য নির্ধারিত মাহফিল বাতিল করা হয়েছে।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানে ইফতার আয়োজন হলেও এবার তারেক রহমান নিজের বাসায় পরিবারের সঙ্গে ইফতার করবেন।

মন্তব্য করুন