প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান

সংগ্রহীত ছবি

দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে আক্রমণ চালানো অব্যাহত রেখেছে ইরান। এবার পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে দেশটি।

ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা উপসাগরে আমেরিকার তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানি নৌবাহিনী “সফলভাবে একটি আমেরিকান তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে।” তবে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র করে। এরপর থেকে তেহরানও পাল্টা পদক্ষেপে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে। ইরান জানিয়েছে, এই হামলাগুলো মূলত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এবং তা আঞ্চলিক নিরাপত্তা ও আত্মরক্ষার অংশ।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে আরও দীর্ঘমেয়াদি সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

মন্তব্য করুন