প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
ভারত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করলেও মার্কিন-ইসরাইলি বিমান হামলার নিন্দা জানায়নি। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার (৫ মার্চ) পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে ইরানের রাষ্ট্রদূরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খামেনির মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ দিল্লির কূটনৈতিক অবস্থানে একটি সূক্ষ্ম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের বিরোধী দলগুলো ইরানের সঙ্গে নয়াদিল্লির দীর্ঘমেয়াদি সম্পর্কের দিকে ইঙ্গিত করে বিমান হামলার নিন্দা করার দাবি জানিয়েছিল। তবে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন। ওই হামলা পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত করে এবং যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “ভারত সর্বদা এই ধরনের বিরোধের সমাধান খুঁজে বের করার জন্য সংলাপ এবং কূটনীতির আহ্বান জানিয়েছে।”
মন্তব্য করুন