তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৪:০১ পিএম

অনলাইন সংস্করণ

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

তরুণ কণ্ঠ

সাংবাদিক আনিস আলমগীরের জামিন হাইকোর্ট মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের শুনানি করেন তার আইনজীবী আসলাম মিয়া। এর আগে, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন।

আনিস আলমগীরকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে রাখা হয়েছে। গত ১৪ ডিসেম্বর ধানমণ্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয় এবং সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়।

পরদিন, ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। ওইদিন জামিন আবেদন করা হয়, তবে আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর কারাগারে পাঠানো হয় আনিস আলমগীরকে, এবং এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

মন্তব্য করুন