প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ
স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির (কমিটি ও অর্থনৈতিক) সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, এ বছর খালেদা জিয়াসহ মোট ২০ জনকে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়া হবে।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে এ পুরস্কার চালু করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এ পদক প্রদান করা হয়ে থাকে।
জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠীকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি জাতীয় জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
মন্তব্য করুন