তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০১:০১ পিএম

অনলাইন সংস্করণ

এবার ঈদুল ফিতরের ছুটি সাত দিন, ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা

ছবি: এআই

সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চকেও সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। ফলে এবারের ছুটি হবে ১৭ থেকে ২৩ মার্চ, মোট সাত দিন।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদিত হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি থাকার কথা থাকলেও এবার ১৮ মার্চও ছুটি যুক্ত হওয়ায় ঈদের আগে ছুটি চার দিন হয়ে দাঁড়াচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যেই ১৯ থেকে ২৩ মার্চ পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন, তার আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চও সরকারি ছুটি থাকবে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ ছুটি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন