প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরের দিন ও তার পূর্বের দিনে বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই সতর্কবার্তা দিয়েছেন।
তিনি জানিয়েছেন, বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ এই তিন দিনে দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও আছে।
অধিকাংশ আবহাওয়া পূর্বাভাস মডেল এ বিষয়ে একমত হলেও ঠিক কোন দিন, কোন অঞ্চলের উপর দিয়ে এবং দিনের বা রাতের কোন সময় ঝড় আঘাত করবে, তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন