প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে বৃহস্পতিবার স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দাম বাড়ার গতি কিছুটা সীমিত রেখেছে।
বাজারে স্পট স্বর্ণের দাম আউন্সপ্রতি ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,১৫৩.১১ ডলারে (০৬৩৮ জিএমটি)। একই সময়ে এপ্রিল ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৫ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে আউন্সপ্রতি ৫,১৬১.৩০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে সাধারণত বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়েন। ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, বর্তমান সংকট দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের পক্ষে কাজ করতে পারে। তবে সংঘাতের পরিস্থিতি কতটা বিস্তৃত হবে, তা অনিশ্চিত থাকায় বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
এদিকে বিনিয়োগকারীদের নজর এখন মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও মার্কিন ডলারের গতিপ্রকৃতির দিকে। বিশ্লেষকদের ধারণা, সংঘাত আরও তীব্র হলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। তবে ডলার শক্তিশালী থাকলে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা কমতে পারে।
মন্তব্য করুন