প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই অগ্রগতির কথা জানান।
শাহবাজ শরিফ তার বার্তায় বলেন, চুক্তিটি চূড়ান্ত হওয়ার পরপরই এটি অনলাইন বা ইলেকট্রনিক মাধ্যমে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই দুই দেশের মধ্যে কারিগরি বা টেকনিক্যাল পর্যায়ের আলোচনা শুরু হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, এই সংলাপ প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় দেশের নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে আঞ্চলিক দেশ ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই সম্ভাব্য চুক্তি মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রীও আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
মন্তব্য করুন