তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৩ জুন) কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

কবর জিয়ারতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।

এ সময় ওয়াসিম আকরামের পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম। তিনি কলেজ ছাত্রদলের সদস্য ছিলেন।

ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম। পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

মন্তব্য করুন