প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৮৫ হাজার ৬২ জন।
শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
মন্তব্য করুন