প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট, ময়মনসিংহ ও ঢাকার কয়েকটি এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এর আগে গত রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান।
সাম্প্রতিক সময়ে পরপর কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেক মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সতর্কতা বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।
মন্তব্য করুন