সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাত যুবদলের মতবিনিময়

ছবি: তরুণ কণ্ঠ

সংযুক্ত আরব আমিরাত যুবদলের আয়োজনে শারজাহ এশিয়ান প্লেসের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আবু ইউসুফ রানার সভাপতিত্বে ও জাকির হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এআর মামুন খান। অনুষ্টানে বক্তারা বলেন ‘১৭ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে।

দলের প্রতিটি সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে, মামলা-হামলার শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছে এবং সফল হয়েছে। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে। ’

এ বক্তব্য রাখেন মোঃ জানে আলম, মোঃ মানিকুল ইসলাম, মোঃ মাহমুদ হাসান ফেরদৌস, মোঃ মনসুর, মামুন হায়দার, মোঃ আব্দুল জলিল, শাহাদাত হোসেন মুন্না, মোঃ শাহজাহান, মোঃ হাবিবুর রহমান, এমাদ হোসেন, মোঃ আব্বাসি, মহিবুর রহমান মহিব, আমেনা বেগম, তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন