প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে বরাদ্দ ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে এ বরাদ্দ উল্লেখ করা হয়।
প্রস্তাব অনুযায়ী, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫৯ কোটি টাকা।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে তা কমে দাঁড়ায় ৪০ হাজার ৫০২ কোটি টাকায়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এটি দেশের ৫৫তম বাজেট হিসেবে উত্থাপিত হয়।
মন্তব্য করুন