প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ
হাওরের শান্ত জলরাশি আর প্রকৃতির অপার সৌন্দর্যকে সাক্ষী রেখে,দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি পেলেন আওয়ামী শাসনামলে কারানির্যাতিত নেতা জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহিদ।টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বোয়ালমারা এলাকায় আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার (১২ জুন) তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বোয়ালমারা এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও হাওর বন্ধু খ্যাত কামরুজ্জামান কামরুল-এর উদ্যোগে ধর্মপাশা,জামালগঞ্জ,তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের গায়েবি মামলার আসামি,কারানির্যাতিত নেতাকর্মীদের নিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনিসুল হক-এর সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
এ সময় আওয়ামী শাসনামলে কারানির্যাতিত নেতা জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহিদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম,ত্যাগ ও দলের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জ -১আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। মুহূর্তটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান,মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত,সাবেক জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রায় ৮ শতাধিক গায়েবি মামলার আসামি,কারানির্যাতিত নেতাকর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
মন্তব্য করুন