প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান নিজের অবস্থানে অনড় ও অবিচল থাকবে। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে এ হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে পরিকল্পিতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, সংঘাত চলাকালে নিরীহ শিশুদের নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এমন কোনো নৃশংসতা নেই যা তারা ঘটায়নি।
তিনি আরও বলেন, ১২ দিনের যুদ্ধের শহীদদের আত্মত্যাগই ইরানের বর্তমান প্রজন্মের জন্য প্রধান অনুপ্রেরণা। সেই আত্মত্যাগের ভিত্তিতেই দেশটি এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
ইরানি স্পিকার তার বক্তব্যে জোর দিয়ে বলেন, প্রিয় মাতৃভূমির গৌরব রক্ষা এবং চূড়ান্ত বিজয় অর্জনের লক্ষ্যে তেহরান কোনো ধরনের চাপের মুখে পিছু হটবে না।
মন্তব্য করুন