আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট, ২০২৬, ০৪:২৬ পিএম

অনলাইন সংস্করণ

তথ্য ফাঁস

এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ চেয়েছিলেন অ্যানথ্রোপিক সিইওর স্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও ঘনিষ্ঠ উপদেষ্টা কামী ক্লার্ক একসময় দণ্ডিত যৌন অপরাধী ও উদ্যোক্তা জেফরি এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন—সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন ও ফাঁস হওয়া এপস্টেইন-সংক্রান্ত ইমেইল থেকে জানা যায়, ২০১১ সালের মার্চে সাহিত্য প্রতিনিধি জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে কামীর পরিচয় হয়। উল্লেখযোগ্যভাবে, এর আগেই ২০০৮ সালে নাবালিকা যৌন নিপীড়ন ও পতিতাবৃত্তিতে প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত হন এপস্টেইন।

প্রতিবেদন অনুযায়ী, ব্রকম্যানের উদ্যোগে এক নৈশভোজে পরিচয়ের পর কামী ক্লার্ক এপস্টেইনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নারীদের উপযোগী একটি ‘বিপ্লবী পর্ন কোম্পানি’ প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরে প্রথম চারটি চলচ্চিত্রের চিত্রনাট্য পাঠিয়ে বিনিয়োগের অনুরোধ জানান। তবে এপস্টেইন প্রস্তাবে সাড়া দেননি এবং এক ইমেইলে জানান, তিনি এ ধরনের ব্যবসায় যুক্ত হতে আগ্রহী নন। পরবর্তীতে এই প্রকল্পে তার কোনো বিনিয়োগের প্রমাণও পাওয়া যায়নি।


কামী ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রোপিকে কর্মরত না হলেও প্রতিষ্ঠানটির সিইও দারিও আমোদেইয়ের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে পরিচিত। আন্তর্জাতিক বিভিন্ন প্রযুক্তি সম্মেলন ও আলোচনায় তাকে নিয়মিত আমোদেইয়ের সঙ্গে দেখা যায়।

১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাদায় জন্ম নেওয়া কামী ক্লার্ক অতীতে গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। ২০২২ সালে তিনি দারিও আমোদেইকে বিয়ে করেন। এর আগে ওপেনএআই-তে কাজ করার সময়ও আমোদেইয়ের কৌশলগত পরামর্শদাতা ছিলেন তিনি।

বিশ্লেষকদের মতে, এপস্টেইনকে ঘিরে নতুন এই তথ্য প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের অতীত সম্পর্ক নিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন