প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৬ এ এম
অনলাইন সংস্করণ
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কয়েক দিন পর আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
রোববার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে। এর কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল।
এর আগে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার রেশ কাটতে না কাটতেই নতুন এই কম্পন স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন