প্রকাশিত: ২ ঘন্টা আগে, ১০:০৮ এ এম
অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।
এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভোরের এ হালকা কম্পনে রাজধানীসহ আশপাশের এলাকায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
মন্তব্য করুন