প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা, ব্যাংক তথ্য বা জাতীয় পরিচয়পত্রের মতো ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য গুগল সার্চে দেখা গেলে গোপনীয়তা ঝুঁকিতে পড়তে পারে। গুগল ব্যবহারকারীদের সার্চ থেকে এই তথ্য অপসারণের আবেদন করার সুযোগ দেয়।
তথ্য খুঁজে বের করা: গুগলের 'রেজাল্টস অ্যাবাউট ইউ' পেজে গিয়ে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। পর্যবেক্ষণ করতে চান এমন তথ্য যোগ করুন (ফোন নম্বর, ই-মেইল, ঠিকানা ইত্যাদি)। সতর্কবার্তার পদ্ধতি নির্বাচন করুন (ই-মেইল বা পুশ নোটিফিকেশন)। গুগল একটি প্রতিবেদন তৈরি করবে যা দেখাবে কোন ওয়েবসাইটে তথ্য রয়েছে। প্রথম স্ক্যানে প্রায় ছয় ঘণ্টা সময় লাগবে।
সার্চ ফলাফল থেকে সরানো: গুগল সার্চে ফলাফল খুঁজুন। ফলাফলের পাশে তিন ডট মেনুতে ক্লিক করুন। 'রিমুভ রেজাল্ট' অপশন নির্বাচন করুন। অপসারণের কারণ জানান। অনুমোদন পেলে গুগল নোটিফিকেশন পাঠাবে।
সংবেদনশীল তথ্য অপসারণ: সরকারি পরিচয়পত্রের নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, ক্রেডিট কার্ড তথ্য, পাসওয়ার্ড, স্বাক্ষর, চিকিৎসা নথি, আপত্তিকর ছবি এবং ডিপফেক সামগ্রী সরাতে গুগলের 'পারসোনাল কনটেন্ট রিমুভাল' পেজে যান। সমস্যার ধরন, ওয়েবসাইট ঠিকানা এবং বিবরণ জমা দিন।
মূল ওয়েবসাইট থেকে সরানো: গুগল সার্চ থেকে তথ্য সরানো হলেও ওয়েবসাইটে থেকে যেতে পারে। প্রথমে ওয়েবসাইট মালিকের সাথে যোগাযোগ করে তথ্য মুছার অনুরোধ জানান। না হলে গুগলের রিমুভাল প্রক্রিয়া ব্যবহার করুন।
পুরোনো তথ্য/ছবি মুছা: ওয়েবসাইট থেকে তথ্য মুছানো হয়েছে কিন্তু গুগল সার্চে পুরোনো সংস্করণ দেখা যাচ্ছে? গুগলের 'রিমুভ আউটডেটেড কনটেন্ট' টুল ব্যবহার করুন। ওয়েবপেজ বা ছবির ঠিকানা জমা দিন।
আবেদনের পর: গুগল ভেরিফিকেশন ই-মেইল পাঠাবে, অনুসন্ধান করবে এবং সিদ্ধান্ত জানাবে। তবে সব আবেদন অনুমোদিত হয় না—গোপনীয়তা ও জনস্বার্থ উভয় বিবেচনা করা হয়।
মন্তব্য করুন