তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১১:০৭ এ এম

অনলাইন সংস্করণ

দুই দিনের ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৩ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

ক্যারেটভেদে নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

মাত্র দুই দিন আগে গত ২১ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৮ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৬ দফা বাড়ানো এবং ৩২ দফা কমানো হয়েছে।

মন্তব্য করুন