প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের হওয়ায় ভবিষ্যতে এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি দ্বিপক্ষীয় শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
দেশের উচ্চশিক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫৭টি ভালো মানের। আরও কিছু বিশ্ববিদ্যালয় অনুমোদনের পথে রয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ নিতে উৎসাহিত করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানে বেশ কিছু উচ্চমানের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানে বিনামূল্যে পড়াশোনার সুযোগও আছে। আল্লামা ইকবাল স্কলারশিপ কার্যক্রম সফল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন