প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ বন্ধের আহ্বান, আটকে পড়া বিদেশিদের দেশে ফেরার ব্যবস্থা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এখনই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “চলুন, এই যুদ্ধ এখনই বন্ধ করি।”
একই সঙ্গে তিনি জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক ওমানে আটকে পড়েছেন, তাদের নিজ নিজ দেশে ফিরতে সহায়তার জন্য ওমান সরকার যথাসাধ্য চেষ্টা করছে। দেশটি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থার সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের ব্যবস্থা করছে।
বদর আল-বুসাইদি বলেন, “সব দেশের নাগরিকেরই নিরাপত্তা ও সুরক্ষার মানবিক অধিকার রয়েছে।”
মন্তব্য করুন