বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

কম বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় লিপ্ত গোবিন্দ, ‘সুগার ড্যাডি’ বলে আখ্যা স্ত্রীর

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে নতুন করে পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে তার নাম জড়ানো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ সময় তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন সাবেক অভিনেত্রী সোমি আলী।

সম্প্রতি বিমানবন্দরে কোমল রানির সঙ্গে গোবিন্দর উপস্থিতির ছবি সামনে আসার পরই এই গুঞ্জন জোরালো হয়। একই সময়ে গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার একটি মন্তব্যও আলোচনায় আসে, যেখানে তিনি পরোক্ষভাবে স্বামীকে নিয়ে কটাক্ষ করেছেন বলে নেটিজেনদের ধারণা।

এ পরিস্থিতিতে গোবিন্দর সমর্থনে সামাজিক মাধ্যমে বক্তব্য দেন সোমি আলী। তিনি বলেন, কম বয়সি অভিনেত্রীর সঙ্গে কাজ করা কোনো অপরাধ নয় এবং বিষয়টি বয়স দিয়ে বিচার করা উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, প্রতিভার কোনো নির্দিষ্ট সীমা নেই।

সোমি আলী আরও জানান, তিনি ব্যক্তিগত ও পেশাগতভাবে গোবিন্দকে চেনেন এবং তাকে বলিউডের অন্যতম প্রতিভাবান ও বিনয়ী অভিনেতা হিসেবে উল্লেখ করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গোবিন্দর সঙ্গে তোলা পুরোনো কিছু ছবিও প্রকাশ করেন তিনি।

গোবিন্দকে ঘিরে এই বিতর্কে সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ সমালোচনা করলেও অনেকেই তার পক্ষে অবস্থান নিয়েছেন।

মন্তব্য করুন