তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ জুন, ২০২৬, ০৭:০০ পিএম

অনলাইন সংস্করণ

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদের বিশেষ কমিটি ১২টি সুপারিশ উপস্থাপন করেছে

জাতীয় সংসদের বিশেষ কমিটি সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবেলায় ১২টি সুপারিশ সংসদে উপস্থাপন করেছে।

সংকটের কারণ: আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং অভ্যন্তরীণ প্যানিক বায়িং ও অবৈধ মজুদের কারণে সংকট সৃষ্টি হয়েছে।

প্রধান সুপারিশ:

  • জ্বালানি তেলের কৌশলগত মজুত কমপক্ষে ৩ মাসের সক্ষমতায় বৃদ্ধি
  • আমদানির উৎস বহুমুখীকরণ
  • সরবরাহ ব্যবস্থায় সম্পূর্ণ ডিজিটাল মনিটরিং চালু
  • অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইনি ব্যবস্থা
  • এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি
  • ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, এসপিএম ও ইআরএল-২ প্রকল্প দ্রুত বাস্তবায়ন
  • জনসচেতনতা কার্যক্রম জোরদার
  • বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি আমদানির সম্ভাবনা অধ্যয়ন
  • রুফটপ সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক ও তদারকি জোরদার
  • বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য নিশ্চিত করা
  • সিস্টেম লস হ্রাসের পরিকল্পনা প্রণয়ন
  • কয়লা সম্পদ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা

অন্যান্য পরামর্শ: ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জ্বালানি চাহিদা পূর্বাভাসে স্বাধীন বিশেষজ্ঞদের সমীক্ষা পরিচালনা করা উচিত।

মন্তব্য করুন