প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
হাম সংক্রমণে উদ্ভুত সংকটময় পরিস্থিতিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
বিভাগওয়ারি মৃত্যুর তথ্যে দেখা যাচ্ছে, সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২।
নতুন সংক্রমণ পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন।
সামগ্রিক চিত্রে দেখা যাচ্ছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৭ হাজার ১৫০ জনের হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৮ হাজার ৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।
মন্তব্য করুন