রিয়াদ হোসেন স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১০:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

নবাব ফয়জুন্নেছা বিষয়ক কনটেন্টে যৌথভাবে তৃতীয় সাইফুল ইসলাম ও রিয়াদ ভুইয়া

ঐতিহাসিক নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি ও জাদুঘর বিষয়ক ভিডিও কনটেন্ট নির্মাণ প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন টেক এডিট সেন্টারের অ্যাডমিন সাইফুল ইসলাম ও রিয়াদ ভুইয়া।
গত শুক্রবার পশ্চিমগাঁওয়ে অবস্থিত নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়িতে অনুষ্ঠিত ‘নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী: বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হন সাংবাদিক জাহিদ আনোয়ার শান্ত এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ফারাজি। পরে অতিথিরা বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।
সাইফুল ইসলাম ও রিয়াদ ভুইয়ার এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও মানসম্মত ও তথ্যবহুল কনটেন্ট নির্মাণের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেবেন।

মন্তব্য করুন