জাহাঙ্গীর আলম গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০ মে, ২০২৬, ০৬:০৩ পিএম

অনলাইন সংস্করণ

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক *ফিরোজ কবির*-কে ইয়াবাসহ গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, ১৯ মে মঙ্গলবার রাত ৯টার দিকে গুনভরি বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় তাকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ আটক করা হয়।

আটক ফিরোজ কবির ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন