তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে "অনুবাদ সাহিত্য" বিষয়ক কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফোরাম স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম ও স্ট্রেবার্ড ফোরাম যৌথভাবে ১৬ অগাস্ট ২০২৬ থেকে ১৮ অগাস্ট ২০২৬ পর্যন্ত তিনদিন ব্যাপী "অনুবাদ সাহিত্য" বিষয়ক এক কর্মশালার আয়োজন করে।  আয়োজনের প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রখ্যাত লেখক এবং অনুবাদক মুম রহমান। দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলা একাডেমির অনুবাদক ও  বাংলাদেশ ট্রান্সলেশন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোজাফফর হোসেন।  অনুবাদের বিভিন্ন তাত্ত্বিক দিক ও বিশ্ব সাহিত্যে অনুবাদের গূরত্ব আলোচনা সহ হাতে কলমে শিক্ষার্থীদের  অনুবাদের প্রশিক্ষন দেন তারা। কর্মশালা শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাহিত্য ফোরামের কনভেনর শারমিন সিদ্দিকী সোমা, স্ট্রেবার্ড ফোরামের কনভেনর নূর- ই- নুসরাত জেরীন,  ফোরামদ্বয়ের উপদেষ্টা জাকিয়া নূর মতিন,  শাকিরা পারভীন, সাদিয়া আফরোজ ও ফোরামদ্বয়ের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে তিনদিনের এই কর্মশালা সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন