প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) তার শেষ কর্মদিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর গত ২৪ জুলাই হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মন্তব্য করুন