তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

আবদুল হান্নান মাসউদ। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল।

তিনি জানান, হলফনামা জালিয়াতির অভিযোগ তুলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন এই রিটটি করেছেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

মন্তব্য করুন