তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ১০:৪৭ এ এম

অনলাইন সংস্করণ

শান্তিপুর নদীতে বালুখেকোদের বিরুদ্ধে কড়া অভিযান,৪ জনের ৩০ দিনের জেল

নদীর বুক চিরে অবৈধ বালু উত্তোলন—প্রকৃতির ওপর এই দখলদারিত্বে এবার কঠোর হস্তক্ষেপ করল উপজেলা প্রশাসন।শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে জড়িত চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা হয়েছে একটি বাল্কহেড ও চারটি নৌকা।

রোববার (১৭ আগস্ট) তাহিরপুরের শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে একটি বাল্কহেড,চারটি নৌকা ও চারজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আটককৃত চারজনের প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।এবং জব্দ করা বাল্কহেডটি তাহিরপুর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে ও অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত চারটি নৌকা বিনষ্ট করা হয়।

প্রশাসনের এই অভিযানে স্পষ্ট বার্তা মিলেছে—নদী ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলনের সুযোগ আর দেওয়া হবে না।অভিযানে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।

 

এদিকে পৃথক এক অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ অনুযায়ী একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার  (ভূমি)শাহরুখ আলম শান্তনু।নদী,পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন