আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৫:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ‘বিস্ফোরক পরিস্থিতি’, ইসরাইলের পরাজয়ের দাবি গিডন লেভির

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিস্ফোরক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎস পত্রিকার কলামিস্ট গিডন লেভি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, চলমান এই কূটনৈতিক টানাপোড়েনে শেষ পর্যন্ত ইসরাইলই কৌশলগতভাবে পরাজিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নন, তার প্রশাসনের ভেতরেও ইসরাইলের নীতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং রিপাবলিকান পার্টির বহু প্রভাবশালী ব্যক্তিও ইসরাইলের ভূমিকার বিষয়ে ট্রাম্পের চেয়েও কঠোর অবস্থান পোষণ করেন।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটান, তাহলে ইসরাইল এক নজিরবিহীন সংকটের মুখে পড়বে। এ ধরনের বৈরিতার নেতিবাচক প্রভাব খুব অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

গিডন লেভির মতে, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও ইসরাইল এখন একটি বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। ফলে ওয়াশিংটনের নীতিনির্ধারণে ইসরাইলকে ভবিষ্যতে একটি অন্তরায় হিসেবে বিবেচনা করা হতে পারে।

মন্তব্য করুন