বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৭:২৬ পিএম

অনলাইন সংস্করণ

প্রেমিকার কনসার্টে ট্রুডো, বিশ্বকাপ ম্যাচ মিস—সমালোচনার জবাব সাবেক প্রধানমন্ত্রীর

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজ দেশের বিশ্বকাপ ম্যাচে উপস্থিত না থেকে যুক্তরাষ্ট্রে একটি ম্যাচে যাওয়াকে ঘিরে সমালোচনার জবাব দিয়েছেন। ওই ম্যাচে পারফর্ম করেন তার প্রেমিকা, পপ তারকা কেটি পেরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কানাডার পতাকার ইমোজি যুক্ত করে ট্রুডো লেখেন, “মাঝে মাঝে আপনাকে সহায়ক প্রেমিকের দায়িত্ব পালন করতে হয়। তবে আপনারা জানেন, কাপ জয়ের জন্য আমি কাকেই সমর্থন করছি।”

জানা যায়, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় ট্রুডো যুক্তরাষ্ট্রের ম্যাচে উপস্থিত ছিলেন, যেখানে মঞ্চে পারফর্ম করেন কেটি পেরি।

স্টেডিয়ামের ক্যামেরায় দেখা যায়, পারফরম্যান্স শেষে পেরি মঞ্চ থেকে নেমে এসে ট্রুডোকে চুম্বনের মাধ্যমে অভ্যর্থনা জানান। ম্যাচ চলাকালে টেলিভিশনের বিভিন্ন ফুটেজে তাদের একসঙ্গে গ্যালারিতে বসে সময় কাটাতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার অনেক নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ এটিকে ‘দেশের প্রতি অসম্মান’ বলেও মন্তব্য করেছেন।

তবে সমালোচনার মধ্যেও ট্রুডো তার অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, ব্যক্তিগত সম্পর্কের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দেশের দলকেই সমর্থন করছেন।

মন্তব্য করুন