তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৪:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

দিল্লিতে ডা. জাহেদকে হেনস্থার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়ার তাকে তলব করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। ভারতীয় কূটনীতিককে ডেকে বাংলাদেশ গভীর উদ্বেগ ও আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে পারে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ডা. জাহেদ কূটনৈতিক পাসপোর্টে নয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্যুকৃত সার্ক ভিসায় ভ্রমণ করেছিলেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে আলাদা কোনো ভিসাও নেওয়া হয়নি।

গত ১৪ জুন সন্ধ্যায় দিল্লিতে একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে যান জাহেদ উর রহমান। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়েন তিনি। পরে ভারতীয় কর্তৃপক্ষ সার্ক ভিসার তথ্য যাচাই করে তাকে ছাড়পত্র দিলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

মন্তব্য করুন