তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৭ জুন, ২০২৬, ০৫:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

আবহাওয়া অধিদফতর দেশে দমকা ঝড় ও ভারি বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে

রোববার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতর সতর্কবার্তা দিয়েছে।

নদীবন্দর সতর্কতা: রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এ সব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবারের পূর্বাভাস: সোমবার সকাল পর্যন্ত দেশের সব বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সপ্তাহব্যাপী: দেশের সব বিভাগে চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।



মন্তব্য করুন