বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ১০:২৪ এ এম

অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম কমে ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা

দেশের বাজারে একদিনের ব্যবধানে বড় ধরনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নতুন করে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে বাজুসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ এখন থেকে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায় বিক্রি হবে।

এর আগে গতকাল বুধবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এবার উল্টো দিকে বড় অঙ্কের দাম কমানোয় বাজারে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাজুসের এই সিদ্ধান্তের ফলে স্বর্ণের খুচরা বাজারে প্রভাব পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মন্তব্য করুন