শাহাদাত হোসাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

পুলিশের চার অতিরিক্ত সুপারসহ ছয় কর্মকর্তার বদলি

বৃহস্পতিবার ৯ এপ্রিল পুলিশ সদরদপ্তর থেকে চার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

আদেশ অনুসারে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ক্রমিক নং-১-এর কর্মকর্তার পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে। একইভাবে ক্রমিক নং-৩-এর কর্মকর্তার র‍্যাবে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলির আদেশও বাতিল হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিল ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

এ রদবদল জনস্বার্থে করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন