তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৬:১৬ পিএম

অনলাইন সংস্করণ

২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২,৭৬৯ ডলার

পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। ছবি: সংগ্রহীত

জাতীয় সংসদে দেওয়া এক লিখিত জবাবে দেশের বর্তমান অর্থনৈতিক চিত্র তুলে ধরেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের মাথাপিছু আয় বেড়েছে।

তিনি বলেন, “২০২৪-২৫ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার।”

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এই লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি ও স্পোর্টস অর্থনীতির মতো খাতগুলোকে গুরুত্ব দিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

এছাড়া তিনি জানান, জনগণের আয় বাড়ানোর জন্য সরকার একক কোনো খাতে সীমাবদ্ধ না থেকে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, উৎপাদন ও রপ্তানি উন্নয়ন, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে সার্বিকভাবে অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন