তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ০৩:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নাগরিক পার্টি বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা, রাষ্ট্র সংস্কারসংক্রান্ত জরুরি অধ্যাদেশ বাতিল এবং চলমান বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরতেই এই আয়োজন।

রোববার (৫ এপ্রিল) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

মন্তব্য করুন