প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:৪৩ এ এম
অনলাইন সংস্করণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তাকে বুধবার ৮ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি থানা এবং ঢাকার মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গোয়েন্দা পুলিশ আরও জানায়, শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে ‘জয় বাংলা ব্রিগেড’-এর হয়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
এ গ্রেপ্তারের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ বলে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন