প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে করে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮ জনে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ১০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে ৮০৯ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার রোগীর শরীরে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
হামের সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করছেন।
মন্তব্য করুন