প্রকাশিত: ১৭ ঘন্টা আগে, ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
মোঃ বোরহান উদ্দিন
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি লালমনিরহাট
চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা-২০২৬-এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ছিল পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার মহিলা কলেজ কেন্দ্রে উপস্থিত হন বিভিন্ন পরীক্ষার্থী।
তবে কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারেন, আজ তাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরিবর্তে অন্য একটি দিনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি আগে থেকে স্পষ্টভাবে না জানায় অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে এসে বিষয়টি জানতে হয়।
দূর-দূরান্ত থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর পরীক্ষা না হওয়ার খবর পেয়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা দেয় চরম হতাশা ও ক্ষোভ। অনেকেই সময় ও অর্থ ব্যয় করে কেন্দ্রে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ভোগান্তিতে পড়েন।
পরীক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও তারিখ পরিবর্তনের বিষয়ে যথাসময়ে ও স্পষ্টভাবে জানানো হলে তাদের এভাবে পরীক্ষা কেন্দ্রে এসে ফিরে যেতে হতো না। বিশেষ করে দূরের শিক্ষার্থীদের জন্য এমন বিভ্রান্তি আরও বেশি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তারা দ্রুত পরিবর্তিত পরীক্ষার তারিখ নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের যথাযথভাবে অবহিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলে তা সংশ্লিষ্ট সব পরীক্ষার্থীকে সময়মতো জানানোর আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরীক্ষার্থীরা।
মন্তব্য করুন