প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ
গত তিন বছরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ থেকে ১১ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর দাবি, ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র যে পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী অস্ত্র ব্যবহার করেছে, তা ইসরায়েলের নিজেদের ব্যবহারের চেয়েও বেশি।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির বরাতে বিষয়টি প্রকাশিত হয়েছে।
ওই পোস্টে আরাগচি লিখেছেন, ‘গত তিন বছরে যুক্তরাষ্ট্র ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে তাদের করদাতাদের ১১ বিলিয়ন ডলার ব্যয় করেছে।’
তিনি আরও দাবি করেন, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী অস্ত্রের সংখ্যা ইসরায়েলের নিজেদের ব্যবহারের চেয়ে বেশি। এ সম্পর্কের সমালোচনা করে তিনি লেখেন, ‘এটি কোনো প্রতীকী সম্পর্ক নয়; বরং এটি একটি পরজীবী সম্পর্ক।’
সূত্র: আল জাজিরা ও ডন।
মন্তব্য করুন